1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের গণসংযোগ

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বানিয়াচংয়ের কৃতি সন্তান মো. জাকির হোসেন  দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গতকাল শুক্রবার দিনভর তিনি বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ আশপাশের হাট-বাজার ও জনবহুল এলাকায় ঘুরে ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জনগণের হাতে তুলে দেন ৩১ দফা দাবি ও উন্নয়ন প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, যুব উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

গণসংযোগ চলাকালে মো. জাকির হোসেন বলেন—
“বানিয়াচং- আজমিরীগঞ্জ আমার অহংকার, আমার প্রেরণার উৎস। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দৃঢ়ভাবে অবিচল। আমি জনগণের সঙ্গে থেকে এই আন্দোলনকে সফল করতে চাই।তাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব ও অঙ্গীকার।”

গণসংযোগের একপর্যায়ে তিনি গ্যানিংগঞ্জ বাজারস্থ বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনারাই জনগণের কণ্ঠস্বর। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের কলম দেশের পরিবর্তনের পথ তৈরি করবে।”

তার দিনব্যাপী গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং একজন তরুণ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তরুণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। স্থানীয় রাজনৈতিক মহলে তার এ কার্যক্রমকে আগাম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসময় বিএনপির দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর