1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাটে তাঁতীদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় তাঁতীদল গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলার কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গাণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের তাঁতীদলের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে স্থান পাবেন না। তাছাড়া দলের দুর্দিনে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।

বক্তারা আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এই কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুর আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাঁতীদল সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মালেক, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, মো. মোহাম্মদ কামরুল হাসান, রফিক আহমদ, ইসলাম আলী, বেলাল আহমদ, জামাল উদ্দিন, অ্যাডভোকেট লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান আজাদ, মাসুক আহমদ, শহীদ আহমদ মনি, আব্দুল মান্নান, সাইদুর রহমান, হাবিবুর রহমান, কাজী হালিম উদ্দিন, আব্দুর রব, মনজুর আহমদ, সাদেক আহমদ, শামীম আহমেদ, আব্দুস সালাম, সালমান আহমদ জমির উদ্দিন, শিবির আহমদ, জাহাঙ্গীর, বদরুল আলম, মাসুক আহমদ, আব্দুল বাসেত, আক্তার হোসেন, সদস্য এম এ জব্বার, দোলাল আহমদ, মিজানুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন, শের আলী, রকিবুল ইসলাম খান, শামীম আহমদ, সালাউদ্দিন, মিছবাহ উদ্দিন, আবদুর রহিম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান হারুনুর রশিদ, বিলাল আহমদ, সমির আহমদ, আবুল কালাম আজাদ, নূর আহমেদ, আব্দুল করিম, রুবেল আহমদ প্রমুখ। কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর