1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৪নং দরবস্ত ইউনিয়ন শাখার আয়োজনে, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনকে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারী খুলে দেওয়া এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি পুনরায় চালু করা এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার (২০ অক্টোবর) বেলা ৩ টায় গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৪নং দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমেদ ও মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা সেলিম আহমেদের যৌথপরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা এডভোকেট মাহমুদুল হাসান।

প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সাঈদ আহমদ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি সিলেট-৪ আসনের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক, উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাবির আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন, দরবস্ত ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা সেলিম আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কে.এম. আব্দুল ওয়াদুদ সাফি, প্রকাশনা সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা ফাহাদ সিদ্দিকীসহ উপজেলা ও ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, এই দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে নীতিভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই পারে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে।

গণসমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ জনতার ব্যাপক উপস্থিতি সমাবেশস্থল জনারণ্যে পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর