1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে অনুমতি ছাড়া বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাদমা গ্রামের মোবাইল টাওয়ারের পাশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ব্যক্তি মালিকানাধীন জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ব্যতীত বালু উত্তোলন এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে কাদমা গ্রামের রাশিদ মিয়ার পুত্র কনা মিয়ার মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন করতে দেখা যায় তাহিরপুর উপজেলার আব্দুল শহীদের পুত্র সাজ্জাদুর রহমানকে (২০)।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর