1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে বন্যপ্রাণী আইন ভঙ্গ: পানকৌড়ি শিকারিতে অর্থদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করে পানকৌড়ি পাখি শিকার ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রইছগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আলীপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র ফারুক মিয়া (৫৫) কে শিকার করা পানকৌড়ি বিক্রির অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের সূত্রে জানা গেছে, ফারুক মিয়া শিকার করা পানকৌড়ি পাখিটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে পাখিটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা বা বিক্রি দণ্ডনীয় অপরাধ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর