1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

‘সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এবং তথ্য’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসটি সুনামগঞ্জে উদযাপন করা হয়েছে। সোমবার সকালে দিবস উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

বক্তব্য দেন ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একে আজাদ ভুঁইয়া, সুনামগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী সুয়েবুর রহমান, ধর্মপাশা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী হারিকুল ইসলাম, ছাতক পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী আমিনুল ইসলাম সরকার প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পঞ্চমবারের মতো দেশব্যাপী দিবসটি পালন করছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এবং তথ্য’। ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়।

এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর