1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মানসিক হতাশায় নবীগঞ্জে নারীর আত্মহত্যা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা চালান, তবে ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর