1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফ্রান্সে জাতীয়বাদী পরিবারের উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা সভা

ফ্রান্স প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

 

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে “পোস্টাল ব্যালটে ভোট: নভেম্বরে এবং পোস্টাল ভোটে বিডি’ অ্যাপস আনছে ইসি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা এলাকার কুটুমবাড়ী রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

হেলাল উদ্দীন, আল আমিন জিএস,মামুনুর রশিদ মামুন, আব্দুল হাকিম, আব্দুল হালিম ও সামাদুর রহমান অপুর আয়োজনে উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা এবং সভা যৌথ সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন এবং সোহাগ মোহাম্মাদ এহছান।এবং সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আবুল বাশার।

উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনা স্বরূপ বক্তব্য রাখেন, সিরাজুর রহমান সিরাজ (সাবেক সহ-সভাপতি ফ্রান্স বিএনপি), কবির আহমদ (ফ্রান্স বিএনপি নেতা), মাহবুবুর রহমান বকুল, সাব্বির আহমদ চৌধুরী (সাবেক সভাপতি সিলেট পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল), সেলিম আহমদ, ফরিদ মিয়া বিএনপি নেতা, আলম খাঁন, দেলওয়ার খান, মেহেদী হাছান অলি, মীর্জা সুমন বিএনপি নেতা, হেলাল উদ্দিন, জুয়েল আহমদ (আহ্বায়ক প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দল)প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেন মোহাম্মদ আফজল, কিরন আহমদ (জাসাস আহ্বায়ক ফ্রান্স), হেলাল রাব্বানী, সালাহউদ্দিন আহমদ বালা, মোহাম্মদ আখতার হাছান, শেখ এমরান, মুজিবুর রহমান,জুয়েল আহমদ,হাবিবুর রহমান খান ,সালাউদ্দিন আহমদ, খায়রুল আমীন খসরু, শামসুদ্দিন শামস, মিনহাজুল ইসলাম, সাতির আলী, তাজ উদ্দিন বোরহান, নাজমুল ইসলাম, আহমদ কামরান সেলিম, আহমদ রিমন সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) খুব শিগগিরই “বিডি’ অ্যাপস”-এর মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ চালু করতে যাচ্ছে। এ উদ্যোগের ফলে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা আগামী জাতীয় নির্বাচনে সহজেই ভোট দিতে পারবেন।

সভায় জানানো হয়, প্রবাসীদের ভোটার তালিকা নিবন্ধন, এনআইডি কার্যক্রম এবং অনলাইন সদস্যভুক্তি প্রক্রিয়ায় সহযোগিতা দিতে ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিনামূল্যে সহায়তা সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

সবার শুরুতে ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা স্বাগত বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে তিনি ৪টি বিধি উপস্থাপন করেন।
(১) ভোটার নিবন্ধন ও পোস্টাল ভোটিং সংক্রান্ত বিষয়ে সার্বিক ক্যাম্পিং করার জন্য আহ্বান
(২) অনলাইনে দলীয় সদস্য ফর্মগুলি পূরণ করে দলের সদস্য অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান
(৩) যথাযজ্ঞ মর্যাদায় ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব জাতীয় সংহতি দিবস পালনের জন্য আলোচনা।
(৪) জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ফ্রান্স’র আত্মপ্রকাশ

পাশাপাশি সার্বিক সহযোগিতার জন‍্য বর্তমানে দুটি কেন্দ্রে প্রবাসীদের জন্য ফ্রি সার্ভিস প্রদান করা হচ্ছে।

সেবা কেন্দ্রের ঠিকানা:
মনিকা ক্যাশ এন্ড ক্যারী, ক্যাথসিমা (৮৬ এভিনিউ জেন জোরাস, ৯৩৫০০) — যোগাযোগ: সোহাগ মুহাম্মদ ইয়াসিন।

টেক্সি ফোন বুটিক, ২০ বুলভার্ড আনাতোল ফ্রান্স, অভারভিলা (৯৩৩০০) — যোগাযোগ: মো. সেলিম আহমেদ ও মুহিব আহমেদ।

অনুষ্ঠানে মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স বিএনপি নেতা জুনেদ ফারহান, তাজ উদ্দিন এবং নজমুল হক।

সভার শেষপ্রান্তে দলের চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিবেশন করেন বিএনপি নেতা সিরাজুর রহমান।

অনুষ্ঠান শেষে সকলের মধ্যে বিশেষ আপ্যায়নের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিএনপির বহিঃবিশ্ব সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন-এর আহ্বানে এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকে অনলাইনে বিএনপির সাধারণ সদস্য নিবন্ধন ও প্রবাসী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ প্রবাসীদের ভোট নিবন্ধন ও সহায়তা কার্যক্রম শুরু করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর