1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে হাওর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, ঘনীভূত রহস্য

নবীগঞ্জ (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মরতাজের হাওরের একটি জলাশয় (ডোবা) থেকে মেয়েদের পোশাক পরিহিত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঈনুল হাসান (১২) দোয়াখানী মহল্লার আতিকুর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দোয়াখানী দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে মঈনুল বাড়ি থেকে বের হয়। দুপুরের খাবারের সময়েও সে বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। প্রথমে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন, সেদিন মঈনুল সেখানে যায়নি। পরে আত্মীয়স্বজনসহ আশপাশের এলাকায় সারাদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন বুধবার সকালে পরিবারের সদস্যরা বানিয়াচং থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পুলিশ পরামর্শ দেয়, আরও একবার আশপাশ খুঁজে দেখে না পেলে জিডি করতে।

দুপুরে স্থানীয়দের একজন হাওরের একটি ডোবায় নারীর পোশাক পরিহিত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দেন। প্রথমে মনে করা হয় এটি কোনো অজ্ঞাত নারী। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের নিখোঁজ সন্তান মঈনুলের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদ্রাসাছাত্র মঈনুল হাসানের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং কাউকেও আটক করা হয়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর