
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে চিকনাগুল বাজার ও তামাবিল মহাসড়কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকনাগুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আজমত আলী এবং অধিবেশন পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শেনাজ), সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তেরা মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নোমান আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহেল রিমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ ও যুবদল নেতা কবির আহমেদ প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শফিক মিয়া, সহ-সভাপতি মো. মকবুল আলী (ছড়া), ছমসু মিয়া, আরমান আলী তালুকদার, মো. ছামাদ মিয়া, মো. মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাসির আলী, মো. জামাল উদ্দিন, মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন ও মো. জালাল উদ্দীন, দপ্তর সম্পাদক নাইম আহমেদ, প্রচার সম্পাদক আলমগীর আহমেদসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মীরা দেশ, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তাঁরা আরও বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মুক্তিযোদ্ধারা সবসময় সামনের সারিতে থেকে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে আনন্দ মিছিলটি চিকনাগুল বাজার প্রদক্ষিণ করে তামাবিল মহাসড়ক ঘুরে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।