1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে চিরকুট লিখে এক ব্যবসায়ীর আত্মহত্যা

বানিয়াচং হবিগঞ্জ ( প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে মো. আ. শহিদ (৫২) নামে এক ব্যবসায়ী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৪নং ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত আব্দুল করিম উল্বার জ্যেষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক ভোর সারে ৫টায় ইনপির ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি দীর্ঘদিন যাবত গ্যানিংগঞ্জ বাজারে সবজি ব্যবসা করতেন। তবে ব্যবসায় লোকসান, ছেলেকে প্রবাসে পাঠানোর খরচ এবং মেয়েদের বিয়ে দিতে গিয়ে তিনি সর্বশান্ত হন প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ঋণে জড়িয়ে পড়েন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পরে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনার একটি আমগাছে লাইলনের রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা সহ্য করতে না পেরে মো. আ. শহিদ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর