1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

লাখাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিবাদ্য স্লোগান কে সামনে রেখে ২২ অক্টোবর রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও প্রজিপ কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কাজী শারমিন নেওয়াজ, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক,লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলীর প্রতিনিধি পুলিশের এসআই প্রনয় কুমার সরকার,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সিএনজি অটোরিকশা সমিতির (ভারপ্রাপ্ত)সভাপতি কাজল আহমেদ প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন নিরাপদ সড়ক রাখতে সকল কে সড়ক পরিবহন আইন মেনে চলা প্রত্যেক নাগরিকদের নৈতিক দায়িত্ব, তিনি আরও বলেন পরিবহনের চালক, মালিক যাত্রী সহ সকল কে নিরাপদ সড়ক রাখতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে সড়ক দূর্ঘনা অনেকটা কমানো সম্ভব।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর