1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জে জাতীয় পার্টির মিছিল-সমাবেশ

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে মিছিল-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমদাদুল হক দিলরব এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা বাপ্পী রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক ভিপি সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক হারুন মিয়া, দিরাই উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ, তাহিরপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামছুল হুদা, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ, ছাতক উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় পার্টি নেতা শিমুল আহমেদ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, মাসুদ মেম্বার, সায়েদ গনী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর