1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বিজিবির গুলিতে যুবক নিহত- পাশে দাড়ালেন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী খসরু

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

জৈন্তাপুরে বিজিবির ছোড়া গুলিতে নিহত আলমাস উদ্দিন (২৩)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমেরিকায় প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু)। নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি মানবিক সহায়তা হিসেবে ১০,০০০ টাকা প্রদান করেছেন। নিহত আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু) রোটারি আন্দোলনের নিবেদিত সদস্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক। তিনি জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবেও যুক্ত আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসে থেকেও সমাজের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আলমাস উদ্দিনের পরিবারের জন্য সাময়িক স্বস্তি ও সমর্থন এনেছে। তারা আরও বলেন, রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী (খসরু) মানবতার সেবায় নিয়োজিত এমন এক ব্যক্তি, যার উদাহরণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।

এই মানবিক পদক্ষেপ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা প্রমাণ করে দূর থেকে থেকেও একজন মানুষ সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর