1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপির বিরুদ্ধে অপশক্তি কাজ করছে—— হাওরবন্ধু কামরুল

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩১০ বার পঠিত

 

বিএনপির বিরুদ্ধে অপশক্তি কাজ করছে। দলের সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে হাওরবন্ধুখ্যাত সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে এই জননেতা বলেন, জনগণের শক্তির কাছে কেউ টিকে থাকতে পারেনি। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে প্রতিহিংসা নয়। ঐক্য হবে জাতীয়তাবাদী দলের বিজয়ের চাবিকাঠি।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ঐতিহাসিক বটতলায় বিএনপির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও সহযোগী সংগঠন আয়োজিত জসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামান কামরুল।

এসময় লোকে লোকারণ্য হয়ে ওঠে বটতলা এলাকা। জনসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুম মাহমুদ তালুকদার। সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর