বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার
মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
প্রকাশের সময় :
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
৮৩৯
বার পঠিত
বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিনভর থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— উপজেলার ইকরাম (পালহাটি) গ্রামের মাধাই রুদ্র পালের পুত্র ঝলক পাল (১৯) এবং একই এলাকার মৃত শফত আলীর মেয়ে মোছাঃ শাহানা আক্তার (৩০)। এছাড়াও নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছে— কাটখাল গ্রামের মো. হানিফ উল্লার পুত্র মোঃ সুমন মিয়া এবং মোঃ আমির হোসেন (২৮)। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দিনভর থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—
উপজেলার ইকরাম (পালহাটি) গ্রামের মাধাই রুদ্র পালের পুত্র ঝলক পাল (১৯) এবং একই এলাকার মৃত শফত আলীর মেয়ে মোছাঃ শাহানা আক্তার (৩০)।
এছাড়াও নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছে— কাটখাল গ্রামের মো. হানিফ উল্লার পুত্র মোঃ সুমন মিয়া এবং মোঃ আমির হোসেন (২৮)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
গ্রেফতারকৃতদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”