1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে সাংস্কৃতিক কর্মী রাজা’র বিরুদ্ধে অপপ্রচারের: প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে শিহাব উদ্দিন নামের একটি ফেসবুক আইডি থেকে জৈন্তাপুরের সাংস্কৃতিক কর্মী রেজাউল ইসলাম (রাজা)-কে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম (রাজা) এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে এক টি ফেইসবুক আইডি থেকে যে মিথ্যা ও কল্পিত তথ্য প্রচার করা হচ্ছে , তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও মানহানিকর। আমি একজন সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন জৈন্তাপুরে কাজ করে যাচ্ছি। যা আমাকে জড়িয়ে এই অপপ্রচার একটি চক্রের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, আমি কোনো অবৈধ নির্মাণ, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। প্রচারিত বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা। এসব গুজবের কারণে আমার পরিবার ও সমাজের সামনে আমাকে অযথা হেয় করার চেষ্টা করা হচ্ছে।

রেজাউল ইসলাম (রাজা) বলেন, আমি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। যারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ-এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

তিনি সকলকে অনুরোধ জানিয়ে বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে যেন কেউ সামাজিক মাধ্যমে শেয়ার বা মন্তব্য না করেন। মিথ্যা প্রচার শুধু একজন মানুষ নয়, সমাজকেও বিভ্রান্ত করে।

শেষে রেজাউল ইসলাম (রাজা) বলেন, আমি জৈন্তাপুরবাসীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সৎ পথে কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, সত্য একদিন প্রকাশ হবেই।

উল্লেখ্য, সম্মানীয় ব্যক্তি-গণের সঙ্গে যুক্ত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর