1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে বাবার হাতে মেয়ে খুন, ঘাতক বাবা আটক

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল (বেগমপুর) গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় বাবার হাতে খুন হয়েছেন মেয়ে পূর্ণিমা রাণী দাস (২৫)। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পূর্ণিমা দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ জানায়, নিহত পূর্ণিমা রাণী ওই গ্রামের মতিলাল দাসের মেয়ে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে কলহের জেরে পূর্ণিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী। পরে সম্প্রতি এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে কয়েক দিন পর বাড়িতে ফিরে আসে সে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পূর্ণিমার বাবা মতিলাল দাস ধর্মপরায়ণ ব্যক্তি। মেয়ে সম্পর্কে এলাকায় কটূ কথা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার দুপুরে পূর্ণিমা ঘুমিয়ে থাকা অবস্থায় তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মতিলাল। এরপর নিজেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন এবং বলেন—“আমি আমার মেয়েকে খুন করেছি, পুলিশে খবর দিন।”

পরে স্থানীয়রা খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাবাকে আটক করে। আহত অবস্থায় পূর্ণিমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি কামরুজ্জামান বলেন, “ঘাতক মতিলাল দাসকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো মামলা হয়নি। নিহতের মা থানায় এসে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর