
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) রাতে থানার ওসি’র নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত উপজেলার কাটখাল গ্রামের মো. ফুল মিয়ার পুত্র মো. কামাল মিয়া (৫০) ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উত্তর সাঙ্গর গ্রামের মো. জহুর আলীর পুত্র মো. মোতাহির মিয়া (৪০)।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বানিয়াচং থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।