1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

সুনামগঞ্জে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খাঁন এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বন বিভাগের সহকর্মীগণ তাকে সংবর্ধনা প্রদান করেন। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধিত হন তিনি।

এসময় সহকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই কর্মকর্তা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক নাজমুল আলম, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এছাড়া অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন কর্মকর্তা মাহমুদুল হক খাঁন বদলি হয়ে রাজধানীর বনভবনে যোগদান করবেন মঙ্গলবার। জানা গেছে, দীর্ঘ ৬ বছর সুনামগঞ্জ অঞ্চলে নিষ্ঠার সাথে তিনি অর্পিত দায়িত্বপালন করে আসছিলেন। এদিকে, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন যোগদানের পর থেকে বন বিভাগ, বন বিট অফিসের কার্যক্রমে গতি ফিরে এসেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর