1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভারভিউ পার্কে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল লেইছ”র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত আলী,এমদাদুর রহমান হিরন, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, মইনুল ইসলাম । সদস্য আতিকুর রহমান, আলমগীর কবির , কাউসার আফিন্দী, জুয়েল গণি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ছয় ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।

এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে এক যুগে কাজ করার ও কোনো অপশক্তি যেনো আগামী সংসদ নির্বাচনকে বাতিল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
র‌্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর