1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরগাপাশা ইউনিয়ন যুবদলের মোটরসাইকেল শোডাউন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদল আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় দরগাপাশা ইউনিয়ন যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন শোভা পায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া পয়েন্ট থেকে শুরু হয়ে শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্লোগানে স্লোগানে মুখর হয়ে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এসে শেষ হয়।

শোডাউনের নেতৃত্ব দেন দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া ও সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান, সদস্য মজনু মিয়া, যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শেখ শামসুদ্দিন, রুকন তালুকদার ও ফটিক চৌধুরী, ক্রীড়া সম্পাদক সৈয়দ টিপু আলী, যুগ্ম সম্পাদক লিটন তালুকদার, ছাদিকুর রহমান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সিন্দু দাশ, এবং কর্মী রুবেল মিয়া, রাজিব হোসেন প্রমুখ।

মোটরসাইকেল শোডাউন শেষে নেতাকর্মীরা উপজেলা সদরে প্রধান র‌্যালিতে যোগ দেন এবং শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর