1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল 

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-মিছিিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করেন নেতৃবৃন্দ। জেলা শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।

বক্তব্য দেন জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ সম্পাদক টিটু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক পপলু মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য আমির উদ্দিন, সাইফুল ইসলাম প্রমূখ।

বক্তাগন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ৮ বছর পর চলতি বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয় তখন থেকে ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ ৫ মাস অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি। অধ্যাবধি আদেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তাগন। ঘোষিত দাবি দ্রুত কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর