1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: র‍্যাবের হাতে দুই ডাকাত গ্রেপ্তার

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে কাপড়, সুতা ও অন্যান্য মালামাল নিয়ে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সাতাইহাল এলাকায় পৌঁছালে লাল রঙের একটি ডিআই পিকআপ তাদের গাড়িকে চাপা দিয়ে থামিয়ে দেয়।

এসময় দেশীয় অস্ত্রধারী পাঁচজন ডাকাত দ্রুত ব্যবসায়ীর গাড়িতে হামলা চালায়। চারজন গাড়ির ভেতরে ঢুকে ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে বেদম মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর প্রাণে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও প্রায় ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর