1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং থেকে নিখোঁজ বৃদ্ধা মা, নবীগঞ্জে সন্তানদের আহাজারি

বানিয়াচং হবিগঞ্জ ( প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার আরিকুল নেছা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মায়ের সন্ধানে পাগলের মতো খুঁজছেন তাঁর সন্তানরা। মা’কে ফিরে পেতে তারা বুধবার দিনভর নবীগঞ্জের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাহায্যের আশায় নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে আরিকুল নেছা বেগম হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। বানিয়াচং বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে তিনি নবীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশায় করে চলে যাচ্ছেন।

নিখোঁজ বৃদ্ধার ছেলে শাওন মিয়া জানান, তাঁর মা বানিয়াচং যাত্রাপাশা এলাকার আব্দুল হান্নান ওরফে সুমু মিয়ার স্ত্রী। বাড়িতে না ফেরায় তাঁরা আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

নবীগঞ্জের সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর না পেয়ে বুধবার বিকেলে ছেলে শাওন মিয়া ও মেয়ে তাসলিমা আক্তার নবীগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, “আমাদের মা’কে খুঁজে পেতে সাংবাদিকরা যদি সংবাদ প্রকাশ করেন, হয়তো কোনো সুহৃদয়বান মানুষ তাঁর সন্ধান দিতে পারেন।”

বৃদ্ধা আরিকুল নেছা বেগম নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কালো বোরকা ও নীল ওড়না।

যদি কোনো ব্যক্তি তাঁর সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে বানিয়াচং থানা পুলিশ, নবীগঞ্জ প্রেসক্লাব, অথবা তাঁর ছেলে শাওন মিয়া (মোবাইল: ০১৩১২-৪৯৯১১২)– এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর