1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

 

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে তারা ক্যাম্পাসে অবস্থান নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকলেও তাঁকে দায়িত্বে বহাল রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের কাছে অগ্রহণযোগ্য।

একজন আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, একজন বিতর্কিত ব্যক্তির হাতে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া মানে শিক্ষার পরিবেশকে নষ্ট করা। আমরা তাঁর অবিলম্বে অপসারণ দাবি করছি।”
আরেক শিক্ষার্থী রেজাউল হক লিটন বলেন, আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আমরা চাই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট যেন দুর্নীতিমুক্ত থাকে।
এসময় উপস্থিতি ছিলেন টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন ,তাওহিদুল হাসান তামিম,অপূর্ব চৌধুরী,  নাসিমুল হক নাসিম , হাফিজুর রহমান , মাহদি হাসান,  জিন্নাতুল হক আকাশ  ও  মসহিন খানসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর