1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০- আটক ২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আল আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারের পুরাতন ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহারকান্দি বাজারের দোকানের পেছনের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মোস্তফা মিয়া ও নূর হোসেন ওরফে খোকার মধ্যে। বুধবার সকালে খোকার অনুসারীরা পরিকল্পিতভাবে মোস্তফা মিয়ার ছেলে আব্দুল মোতিন ও তার বাতিজা শাহেদকে
বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা চালায়।

চিৎকার শুনে ছুটে আসেন মোস্তফা মিয়ার ছেলে আল আমিন। এ সময় রুহেল নামের এক যুবক তাকে দেশীয় অস্ত্র ‘সোলফি’ দিয়ে পিছন থেকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত অন্তত ১০ জন বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ নূর হোসেন ওরফে খোকা ও তার ছেলে রুহেলকে আটক করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর