1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে ২০ বালিহাস পাখি উদ্ধার করে অবমুক্ত, দুই শিকারির জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

 

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার সকালে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সালামতপুর বাইপাস রোডের পাশে একটি ডোবার প্রাঙ্গণে বালিহাসগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা।

এসময় অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া এবং পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৮(২) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন,
“প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে পাখি শিকারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর