1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও বিক্ষোভে উত্তাল এলাকাবাসী।

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর, সাধারণ কর্মীদের উপর হামলা ও দোকান লুটপাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হয়েছেন এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ধ্বংস করছে।

বক্তারা আরও বলেন, যারা কর্মীদের উপর হামলা চালিয়েছে ও অফিস ভেঙেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন তৈরি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন।

বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর