
জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের বাগেরখালে অবস্থিত রমজান রূপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক বদর উদ্দীন বদরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ সুইট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাবেক ইউপি সদস্য জয়নাল আবুল মিয়া, সমাজসেবী মোক্তার আহমদ, মাস্টার জহির উদ্দিন, সমাজসেবী আঙ্গুর হোসেন কটাই, সমাজসেবী কুতুব মহরীসহ শিক্ষকবৃন্দ, নবগঠিত এডহক কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এ সময় নবাগত শিক্ষার্থীরা তাদের নতুন যাত্রার স্বপ্ন ও প্রত্যাশা ব্যক্ত করে।
প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, নবীন জীবন মানে নতুন অধ্যায়ের সূচনা। অধ্যবসায়, সততা ও শৃঙ্খলাই সফলতার মূল ভিত্তি। শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ গর্ব। নিয়মিত অধ্যয়ন ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথি, শিক্ষক ও নবাগত শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।