1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার (১ নভেম্বর ২০২৫ ইং.) সকালে প্রাইভেট কার এবং বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন দুই জন এবং চার জন আহত হয়েছেন । নিহতরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের মোঃ হারুন মিয়া (৩২) ও তাঁর কন্যা আনিসা (০৮)। একই গ্রামের আহতরা হলেন মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০)।এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেলাল আহমদ মুকিত (৩৭)।
পুলিশ সুত্রে জানা যায় , সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭) এবং তাজপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৪৮৫৫) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার পর মহাসড়কের সাময়িক যানজটের সৃষ্টি হলেও শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রশিদ সরকার জানান , মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, এছাড়াও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর