1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে হাওরে মিলল নিখোঁজ কৃষকের লা*শ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর হাওরে পাওয়া গেল কৃষক হানিফ মিয়ার লাশ। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর খেয়াঘাট গ্রামের মন্তাজ আলীর পুত্র। শুক্রবার সকাল ৮টায় রাউটি বিল হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় হানিফ মিয়া গরু নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রাউটি বিলের কাড়ার পাড়ে যান। সকল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তিনি বাড়িতে ফিরেন নি। পরে সন্ধ্যায় তার স্ত্রী বিলের কাড়ার পাড়ে গিয়ে তার স্বামীকে না পেয়ে গরু নিয়ে আসেন। এরপর বিষয়টি গ্রামবাসীকে তার স্ত্রী জানালে তারা মসজিদের মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করেন। রাতভর হানিফ মিয়াকে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর