1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গণভোট জনগণ মানবে না—– হাওরবন্ধু কামরুল 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

ফ্যাসিস্ট সরকারের কাছে দীর্ঘ ১৭ বছর জিম্মি ছিল দেশের মানুষ। কথা বলার স্বাধীনতা ও ভোটাধিকার ছিল না। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামান কামরুল। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী এই জননেতা।

কামরুল বলেন, একটি দল বলছে পিআর নির্বাচন ও গণভোট দিতে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনও পিআর ও গণভোট মানবে না। কারণ জনগণ নিজের হাতে ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত হবে। আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে নেমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তাই ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে।

হাওরবন্ধুখ্যাত কামরুল আরও বলেন, বিএনপি সব সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে। দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপির নেতাকর্মীরা তখনই জনগণের পাশে দাঁড়িয়েছে, বন্যাসহ প্রতিটি দুর্যোগে বিএনপির উপস্থিতি ছিল বলিষ্ঠ ও মানবিক। মনোনয়ন প্রসঙ্গে কামরুল বলেন, দল আমাকে মনোনয়ন দিলে ও আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করে সংসদে পাঠালে আমি কৃষকদের সমস্যার সমাধান সহ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নে ভূমিকা রাখব। আমি যদি মনোনয়ন না পাই দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ধানের শীষ বিজয়ী করতে এক হয়ে মাঠে কাজ করবো।

তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। সভা পরিচালনায় ছিলেন বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু ও তোজাম্মিল হক নাসরুম। লোকে লোকারণ্য জনসভায় তাহিরপুর উপজেলার নেতাকর্মী-সমর্থক ছাড়াও জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর