1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে যথা মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে । গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও থানার এসআই আয়াতুল্লাহ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজকে ভালো করতে হলে আগে নিজে ভালো হতে হবে। মনে রাখতে হবে আমার প্রত্যেকটি কাজের জন্য হিসেব দিতে হবে। আমাদের প্রত্যেকের উচিত প্রতিবেশীদের উপর জুলুম নির্যাতন না করা এবং তাদের প্রতি সাধ্য অনুযায়ী নজর রাখা। আর এটাই হচ্ছে সমবায়ের মূল উদ্দেশ্য।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ সাইদুর রহমান। এবার শ্রেষ্ঠ মৎস্যজীবী সমিতির পুরস্কার পেয়েছে আড়িয়ামুগুর মৎসজীবী সমবায় সমিতি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, সমবায়ী খালেদ মিয়াও মিন্টু লাল দাশ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর