1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই স্লোগানকে সামনে রেখে
সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ( অস্হায়ী) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ শামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় প্রথমেই কোরান তেলায়ত করেন মধ্যনগর থানা মসজিদের ইমাম হাফিজ মোঃ সাইকুল ইসলাম এবং গীতা পাঠ করেন জলক তালুকদার।
মধ্যনগরে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরষ্কার গ্রহন করেন মোঃ ইমরান মিয়া এবং মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এ শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মংগলদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, মধ্যনগর গ্রাম উন্নয়ন ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিদ্যা মিয়া, এবং মধ্যনগর অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি বাবু গোপেস তালুকদার,এ ছাড়া ও উপস্হিতি ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। সভাপতি মহোদয় সমাপনী বক্তৃতায় বলেন ব্যাক্তিগত, সামাজিক ও দেশের উন্নয়নে আমাদের সবাইকে সমবায়ী হওয়া প্রয়োজন পরিশেষে সবার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর