1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

লাখাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ এর সামনে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ ও সমবায় কর্মকর্তা রুপোলী রানী পাল।পরবর্তীতে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা শনিবার (১ নভেম্বর) দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দুলাল দেব রায়।
দিবসের বিভিন্ন দিক তুলে ধরে ও লাখাইয়ে সমবায় এর সামগ্রিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, হবিগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন, সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ, নোমান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন দেশের উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার কিছু সূচক আমরা সমবায় এর মাধ্যমে অর্জন করতে পারি। লাখাইয়ে সমবায় সমিতির কার্যক্রম বৃদ্ধি করতে জনসচেতনতা ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে একটি সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় কৃষি সমবায় সমিতি কার্যক্রম আরোও জোরদার করতে উদ্যোগী হতে হবে।দেশের সামগ্রিক উন্নয়নে মৎস্য, পানি ব্যবস্থাপনা সমিতির পাশাপাশি মহিলা সমবায় সমিতি,কৃষি সমবায় সমিতি গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
আলোচনা শেষে সফল দুই সমবায়ীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর