1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে উপজেলার খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী পুরুষতম তাঁতীর মেয়ে ভিকটিম সোনালী তাঁতী (১৬) তার শিক্ষা প্রতিষ্টানথে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌছিলে আটককৃত আসামি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের সামছু মিয়ার ছেলে শাকির মিয়া (২৬)- প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় উক্ত ঘটনার পর মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতী‘কে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটক করতে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পরে শনিবার (১ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার এসআই(নিরস্ত্র) শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রাম থেকে শাকির মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা নং-২, তারিখ- ০১ নভেম্বর, ২০২৫; ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর