1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বাসার ছাদে মিললো আওয়ামী লীগ নেতার ম*র*দে*হ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসার ছাদ থেকে আবদুর রাজ্জাক (৬০) নামে আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

নিহত আবদুর রাজ্জাক ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ পড়ে ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। পরে সকাল ৯টার দিকে পরিবার তার কোনো সাড়া না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।”

 

তিনি আরও জানান, ঘটনার সময় বাসায় কারা উপস্থিত ছিলেন তা যাচাই করতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে।

 

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর