1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে সেনাবাহিনীর অভিযানে কাভার্ড ভ্যান ভর্তী ভারতীয় ঔষধ- সাবধান, জব্দ-চালাক আটক 

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার::সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চেকপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবানসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩১শে অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প (২৭ বীর) কর্তৃক তামাবিল মহাসড়কে ক্যাম্পের সামনে চেকপোস্টে অভিযানকালে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানটিতে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও সাবান পাওয়া যায়।পরে কাভার্ড ভ্যানটি, চালকসহ, সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

আটক হওয়া চালকের নাম, মঈন উদ্দিন (২৫)। সে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের মুহিবুর রহমানের পুত্র।

 

এ সময় অভিযানে জব্দকৃত পণ্যের তালিকা পাওয়া যায়

MINOTUEAT-10%,GLOVIVA CREAM, MEGANOIN-20mg , GLOBRIGHT CREAM , LUDERM SOAP, EBENIL CREAM,H-TREAT TABLET এবং UNISORLEN TABLET যার সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা সমপরিমাণ।

 

পরে বিকাল ৩টা ৫০ মিনিটে আটককৃত কাভার্ড ভ্যান, চালক ও জব্দকৃত ওষুধসমূহ প্রাথমিক প্রক্রিয়া শেষে ৪৮ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর