1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মহাসড়কে হবিগঞ্জি বাস চলাচল কি বন্ধ হবে?

ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

ঢাকা-সিলেট মহাসড়কে এক আতংকের নাম হবিগঞ্জি বাস । বেপরোয়া গতিবিধি , নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে ইচ্ছে অনুযায়ি সড়কে চলাচল। সিলেটের সাথে হবিগঞ্জের যাতায়াতের জন্য অন্যান্য বাস থাকলেও কাউকে পাত্তা না দিয়ে সড়ক দখল করে আছে হবিগঞ্জ টু সিলেট লেখা বাস গুলো। নানা কারনে এসব বাসের উপর অভিযোগ থাকলেও এদিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তারা তাদের নিয়মেই চলে মহাসড়কে।

গত পহেলা নভেম্ভর ২০২৫ ইং শনিবার ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদ্রাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সরাসরি একটি প্রাইভেট কারকে চাপা দেয় হবিগঞ্জি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন বাবা মেয়ে দু’জন আহত চারজন। ঘটনার পর থেকে পুষে উটে ওসমানীনগরের জনগণ। রবিবার ০২ নভেম্ভর ২০২৫ ইং স্থানীয় জনতার উদ্যোগে স্থানীয় গোয়ালাবাজারে আয়োজন করা হয় মানব বন্ধনের। এক পর্যায়ে মানব বন্ধন রুপ নেয় বিক্ষোভে। সড়কে আটকে দেয়া হয় হবিগঞ্জি বাস।

উত্তাল বিক্ষোভে জনগণের দাবী , ঢাকা-সিলেট মহাসড়কে যেন নিষিদ্ধ করা হয় হবিগঞ্জি বাস। দূর্ঘটনা নয় , এসব বাস হত্যাযজ্ঞ চালায় মহা সড়কে। এগুলো বন্ধ না হলে আন্দোলন আরো তিব্র হবে জানান সাধারণ জনতা।

দিনভর আন্দোলন শেষে সকলে ঘরে ফীরে যান। হবিগঞ্জি বাসও চলে যায় তাদের গন্তব্যে। আমরা হুজগে বাঙ্গালি । কোন ঘটনা ঘটলে আন্দোলন সংগ্রামে নামি। ঘটনার আলোচনা যতক্ষণ থাকে ততক্ষণ চলে আন্দোলন সংগ্রাম এর পর ভূলে যাই। এমনি এমনি সব টিকটাক হয়ে যায়। অপরাধি পার পেয়ে যায়, আর যার ক্ষতি হয় সে চিরজীবন ভুক্তভোগি থাকে।

জনগণ তাদের যতটুকু ক্ষমতা দেখানোর দেখিয়েছে, তাদের ঘরে ফীরিয়ে দিয়েছেন নিশ্চয় কর্তা ব্যাক্তিরা। এবার বিষয়টির সমাধান দেবার দায়িত্ব বর্তায় নিশ্চয় প্রশাসন এবং হবিগঞ্জি বাস মালিকদের উপর। কিভাবে এর সমাধান দেবেন? যদি বাস চলে তাহলে জনসাধারনকে কে কিভাবে ম্যানেজ করবেন ? বন্ধ করলে তারা কি মেনে নেবে ? অবশেষে বাস কি সড়কে চলবে নাকি বন্ধ করে দেয়া হবে ?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর