1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

সুনামগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট-উপহার তুলে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক এ.কে মোহাম্মদ সামছুল আহসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা। পরে জেলা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট-উপহার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর