1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধানের শীষের পক্ষে নবীগঞ্জে ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে গণজোয়ার

নবীগঞ্জ উপজেলা (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে বিরামহীন গণসংযোগের অংশ হিসেবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) দুপুরে নবীগঞ্জ শহরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব ছালিক আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সদ্য সাবেক মেয়র জননেতা আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

পথসভায় আরও উপস্থিত ছিলেন— নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সহ-সভাপতি ছায়েদ আহমেদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরাজ মিয়া তালুকদার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুর রহমান মালিক, পৌর বিএনপি নেতা আব্দুল মুকিত লাল, মাসুক মিয়া তালুকদার, শাহজাহান আহমেদ, কামাল উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন আহমদ চৌধুরী,

সদস্য সচিব মঞ্জুর রহমান সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেল আহমেদ, শামীম আহমেদ, মশিউর রহমান, খালেদ আহমেদ, মোতাহের আহমেদ, কুতুবউদ্দিন মাখন, সাহানুর রহমান, পৌর যুবদলের সদস্য শাহেদুর রহমান শাহেদ, যুবদল নেতা যুবায়ের আহমেদ যুব, ছানু মিয়া, হাদী, জুনেদ চৌধুরী, কউছর আহমেদসহ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীবৃন্দ।

দিনব্যাপী এই কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ জনগণের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর