সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে এসএমপি'র এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা গ্রামের ১২/১৩ বছরের ৪ জন শিশু নিজ গ্রাম থেকে গত (২৬ অক্টোবর) বিকাল থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশু সুহিনের মা জাহেদা বেগম গত ২৮ অক্টোবর এয়ারপোর্ট থানায় ৪ শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে একটি সাধারন ডায়রী করেন। সাধারন ডায়রী নং-১২৬৯, তারিখ-২৮/১০/২০২৫খ্রিঃ। নিখোঁজ হওয়া ৪ জন শিশু হলো বাইশটিলা গ্রামের দিনমজুর ফিরোজ মিয়ার ছেলে সুহিন মিয়া (১৩), মৎসজীবি আব্দুল খালেকের ছেলে তামিম (১৩), দিনমজুর নাসির মিয়ার ছেলে হাকিম (১৩), ও সিএনজি চালক কালাম মিয়ার ছেলে তানিম (১২)।...
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা গ্রামের ১২/১৩ বছরের ৪ জন শিশু নিজ গ্রাম থেকে গত (২৬ অক্টোবর) বিকাল থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশু সুহিনের মা জাহেদা বেগম গত ২৮ অক্টোবর এয়ারপোর্ট থানায় ৪ শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে একটি সাধারন ডায়রী করেন। সাধারন ডায়রী নং-১২৬৯, তারিখ-২৮/১০/২০২৫খ্রিঃ।
নিখোঁজ হওয়া ৪ জন শিশু হলো বাইশটিলা গ্রামের দিনমজুর ফিরোজ মিয়ার ছেলে সুহিন মিয়া (১৩), মৎসজীবি আব্দুল খালেকের ছেলে তামিম (১৩), দিনমজুর নাসির মিয়ার ছেলে হাকিম (১৩), ও সিএনজি চালক কালাম মিয়ার ছেলে তানিম (১২)।
পুলিশ জানায়, নিখোঁজ শিশুদের মধ্যে তামিমের নিকট মোবাইল সেট থাকলেও তাহা নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ পাওয়া যায়। পুলিশ নিখোঁজ হওয়ার ঘটনা বিশ্লেষন করে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিশুদের অবস্থান সনাক্ত করে।
পরে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর এয়ারপোর্ট থানার পুলিশের একটি টিম (ডিএমপি) ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় কমলাপুর এলাকায় ২ নভেম্বর অভিযান চালিয়ে কমলাপুর রেলওয়ে কালোনীর একটি খাবারের হোটেল থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর শিশুরা পুলিশকে জানায়, তারা পরিবারের অভাব অনটন দেখে, এক ধরনের অভিমান করে এই সিদ্ধান্ত নেয়। তারা মূলত কাজের উদ্দেশ্যে ঢাকায় পাড়ি দেয়। তাদেরকে কেউ অপহরন করেনি, তারা স্বেচ্ছায় নিখোঁজ হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসায় উদ্ধার হওয়া শিশুরা জানায় যে, পরিবারের আর্থিক সংকট দেখে অভিভাবকদের না জানিয়ে অনেকটা অভিমান করে কাজের সন্ধানে স্বেচ্ছায় তারা ঢাকায় চলে যায়।
নিখোঁজ হওয়া এক শিশুর মায়ের সাধারণ ডায়েরি করার পর আমরা ৪ শিশুকে উদ্ধার করতে কাজ শুরু করি।
অবশেষে গতকাল রাতে ৪ শিশুকে সুস্থ অবস্থায় ঢাকা থেকে উদ্ধার করতে সক্ষম হই। তারা গত ২৬ অক্টোবর রাত ১১ টার দিকে সিলেট থেকে ট্রেন যোগে ঢাকায় চলে যায়। এরপর ২৭ অক্টোবর সকালে ঢাকায় পৌছে। ঢাকার পৌঁছার পর তারা সবাই খাবারের হোটেলে কাজ নেয়। আইনি কার্যক্রম শেষ করে চার শিশুকে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।