1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই নাগরিক অধিকার নিশ্চিত করবো- ডা. জীবন

ইমরান আহমেদ চৌধুরী, বানিয়াচং (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বিএনপি সর্ব বৃহৎ রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে দূর্বিক্ষের হাত থেকে রক্ষা করে ইমাজিন টাইগারে পরিণত করেছিলেন।

বিএনপি দেশের উন্নয়নের জন্য সমমনা রাজনৈতিক দলকে নিয়ে ৩১ দফা কর্মসূচির ডাক দিয়েছে। ৩১ দফার মাধ্যমে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা ও মেহনতি মানুষসহ নাগরিক অধিকার নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এ ক্ষেত্রে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানান তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় হাসান মঞ্জিলে ” টিম অব হান্ড্রেডস” ও জননী -২৫ গঠন উপলক্ষে বানিয়াচংয়ের ১৩৫ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহির হোসাইন এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির সদস্য মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, মোঃ মোশারফ হোসেন, হারুন লস্কর, মখলিসুর রহমান আবু, শেখ আব্দাল হোসেন, আরশাদ ফজলে খোদা লিটন, ওয়াহিদুল মুরাদ ও ইকবাল হোসাইন নিপ্পনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর