1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

লাখাই উপজেলার প্রাচীণ বিদ্যাপীঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে ২০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশন প্রধান কর্ণধার প্রবাসী কাউসার মুবিনের সার্বিক তত্যাবধানে ইঞ্জিনিয়ার আফছর আহমেদ স্মৃতি বৃত্তি গতকাল মঙ্গলবার বেলা ২টার সময় রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রদান করা হয়।

রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে নির্বাচিত ৬ষ্ট থেকে ১০ম শ্রেনী মেধাবী ২০জন শিক্ষার্থীর হতে ইঞ্জিনিয়ার আফছর আহমমদ শিক্ষা বৃত্তির নগদ অর্থ তুলে দেন আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল বাশার।

রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল আলীম সবুজ ও সুব্রত আচার্য্য পিংকুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখা প্রধান আব্দুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, প্রঃশিঃমৃদুল কান্তি রায়, প্রঃশিঃ কানন রাণী দাশ, হাজী এসএম মহসিন সাদেক, জিহাদ কামাল খোকন, মোঃ এমদাদুল হক, হাজি মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন, নিখিল চন্দ্র দেব।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন শিক্ষার্থী তাইবা আক্তার, গীতা পাঠ করেন রিয়া সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহঃ সমর চন্দ্র ধর।

স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।

এসময় বক্তাগন আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশনের সামাজিক অবদান উল্লেখ করে বলেন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যানে ইঞ্জিনিয়ার আফসার আহম্মদ শিক্ষা বৃত্তি মফস্বলের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশে আরো প্রত্যয়ী করে তুলবে, বক্তাগন আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশন ও ইঞ্জিনিয়ার আফসার আহম্মদ

শিক্ষা বৃত্তির কর্যক্রম শিক্ষার প্রসার, দারিদ্র বিমোচন ও মানবিক সেবার মাধ্যমে সমৃদ্ধ লাখাই ও মানবিক সমাজ গঠনে আরো এগিয়ে যাবে বলা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর