1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোপলারবাজারে শিক্ষক লাঞ্ছনা: নবীগঞ্জে শিক্ষক সমাজের কঠোর কর্মসূচি ঘোষণা

নবীগঞ্জ উপজেলা (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার শিক্ষক সমাজ। ঘটনার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা শিক্ষক সমন্বয় পরিষদ।

সংগঠনের নেতারা জানান, শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর (রবিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি ঘটনার দায়ীদের গ্রেফতার না করা হয়, তবে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার সব স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

এদিকে, শিক্ষক সমাজের ঐক্য ও দাবি আদায়ের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি উপজেলা শিক্ষক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিরামিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, এবং সদস্য সচিব তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমেদ।

শিক্ষক সমন্বয় পরিষদের নেতারা বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

চলতি ঘটনায় শিক্ষাঙ্গনে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর