1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুর দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরবস্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মইন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান ফাহাদ, উপজেলা যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দরবস্ত বিএনপি নেতা আব্দুল হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনে সেনা ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির চলমান আন্দোলনকে সফল করতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ৭ই নভেম্বরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর