1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোহাম্মদ আবদুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় মধ্যনগর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ – তাহিরপুর – ধরমপাশা-মধ্যনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক জনাব আনিসুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “আমরা সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধ। বিএনপি একটি পরিবার, এখানে কেউ বিচ্ছিন্ন নয়। মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিলেন, তবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ড আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন,

> “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি কেন্দ্রে সংগঠন শক্তিশালী করতে হবে, নির্বাচনকালীন সময়ে সজাগ থাকতে হবে। আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতের উন্নয়ন ঘটিয়ে এ অঞ্চলের জনগণের আস্থা অর্জন করব।”

সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোসাহিদ তালুকদার।

এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মধ্যনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর