1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে টাকা স্বর্ণালংকার বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

আজমিরীগঞ্জে বিদ্যুৎতে শর্ট সার্কিটের আগুনে একটি নগদ টাকা, স্বর্ণালংকার, বসতঘরসহ সকল আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধারাতে  উপজেলার বদলপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুদিন চন্দ দাসের পুত্র সুবোধ চন্দ্র দাসের বসত ঘরে অগ্নিকান্ডের ঘঠণা ঘঠে।

স্থানীয় ইউপি সদস্য অরুন কুমার তালুকদার জানান, শনিবার সন্ধায় হঠাৎ করে সুবোধ দাসের বসত ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

সুবোধ দাসের ছোট ভাই পরিতোষ দাস জানান, হঠাৎ করে বিদ্যুৎতের শর্ট সার্কিটে আগুন লাগে। কোন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরু ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও সবকিছু পড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, তাদের তিন ভাইয়ের স্ত্রীর স্বর্ণালংকার, নগদ অর্থ, আসবাব পত্র, বসতঘরসহ প্রায় ৩০ লাখের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর