1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ জেলার বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সভাপতি মোহাম্মদ আবুল লেইচ, এবং সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকে-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলাওর হোসেন।

বক্তারা বলেন, সুবিপ্রবি সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়ন হলে জেলার শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে। তারা সরকারের প্রতি দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন রেজাউল কবির জায়গীরদার রাজা, এ এস এম বশির উদ্দিন, প্রফেসর ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, ড. রোয়াব উদ্দিন, অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ, মো. মাহবুবুর রউফ নয়ন, ফজলে রাব্বি স্মরণ, মজির উদ্দিন, আব্দুল মালিক কুটি, আব্দুর রব, মুফতি আব্দুল ওয়াদুদ, সাজ্জাদুর রহমান, ইকবাল হোসেন, শামীম আহমদ, আবুল হাসনাত কয়েছ, মো. ফারুক আহমদ, আব্দুস সালাম, কামরুল ইসলাম শিপন, প্রফেসর আব্দুর রব, নজরুল ইসলাম ও নজির উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে” গঠন করা হয়।

এতে মোহাম্মদ আবুল লেইচ-কে আহ্বায়ক এবং অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ-কে সদস্যসচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর, ইস্ট লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী সর্বস্তরের সুনামগঞ্জবাসীদের নিয়ে একটি বৃহৎ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বক্তারা বলেন, “সুবিপ্রবি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সুনামগঞ্জবাসীর স্বপ্ন, গর্ব ও প্রজন্মের প্রত্যাশা।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর